ডেস্ক নিউজ: সুন্দরবনে মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা।
সোমবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদী সংলগ্ন ধানঘরা খালে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে আফসার গাজীর ছেলে ইমরুল গাজী, খালেক গাজীর ছেলে সামাদ গাজী, ফনি গাজীর ছেলে সেলিম গাজী, হালিম গাজীর ছেলে ডালিম গাজী, ধুমঘাট গ্রামের সুরত আলীর ছেলে রহমান, কালিঞ্চী গ্রামে মৃত নুর আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম, সাকাত গাজীর ছেলে মুজিবর গাজী ও বৈশখালী গ্রামে জিন্দার গাজীর ছেলে রহমান গাজী।
অপহৃত জেলেদের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য ফিরোজ আহমেদ বলেন, ভোরে মাছ ধরার সময় বনদস্যু জোনাব বাহিনী জেলেদের অপহরণ করে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছেন। কিন্তু কেউ অভিযোগ করেননি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, তিনি ঘটনা লোকমুখে শুনেছেন। তবে থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












