এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্প সংলগ নাগনা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ৩টি তক্ষক উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। উদ্ধার হওয়া তক্ষকগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে: এম এইচ আই সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন নাগনা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাচারকারী চক্রের
সদস্যরা তক্ষকের বাক্স ফেলে রেখে তারা পালিয়ে যায়া। পরে ওই এলাকা থেকে বাক্সে থাকা ৩টি তক্ষক উদ্ধার করে। উদ্ধারকৃত তক্ষকগুলো বন বিভাগের হড্ডা অফিসে হস্তান্তরের পর সেগুলো সুন্দরবনে ছেড়ে দেয়। একটি সংঘবদ্ধ চক্র তক্ষক পাচারের উদ্দেশ্যে নাগনা গ্রামে অবস্থান করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণী চোরাচালান ও পাচার বিরোধী অভিযানে উপকূল জুড়ে সার্বক্ষনিক টহল অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে কোস্টগার্ডজানায়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল













