সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-ছাতক বিদ্যুৎ সঞ্চালন ৩৩ কেভি লাইনের সংস্কার কাজের কারণে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলাসহ জেলার পাঁচ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলীর বরাত দিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১০টায় সুনামগঞ্জ শহরে এ বিষয়ে মাইকিং করা হয়।
যেসব উপজেলা বিদ্যুৎবিহীন থাকবে সেগুলো হলো- সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক। এর মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলার অংশ বিশেষ পল্লী বিদ্যুতের আওতায় থাকায় সেখানে বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানের কার্যালয় সূত্রে জানা যায়, কয়েক দিনের ঝড়ে ছাতক-সুনামগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন নড়বড়ে হয়ে গেছে। এ কারণে সদরসহ জেলার পাঁচটি উপজেলায় যখন তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। সঞ্চালন লাইন মেরামত করার কাজে মঙ্গলবার ছাতক উপজেলার (আংশিক) ১৯ হাজার বিদ্যুৎ গ্রাহক, সুনামগঞ্জ সদর উপজেলার ১৫ হাজার, দিরাই-শাল্লা উপজেলার নয় হাজার এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুই হাজার বিদ্যুৎ গ্রাহক নয় ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবেন।
নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানও বিষয়টি অগ্রদৃষ্টিকে নিশ্চিত করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












