সুনামগঞ্জ প্রতিনিধি: মোবাইল চুরির অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামে কামাল হোসেন (১৪) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুক মিয়া (২৬) ও একই উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াডর গ্রামের রুস্তুম আলী ছেলে মোস্তফা(৪৬)।
পুলিশ জানায়, গত রোববার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুক মিয়ার মোবাইল চুরি হয়ে যায়। এ অভিযোগে একই গ্রামের কিশোরকে গাছের সঙ্গে বেধে নির্যাতন করেন মাসুক ও একই উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াডর গ্রামের মোস্তফা।
এ ঘটনায় নির্যাতিত কিশোর কামালের চাচাতো ভাই তাজুল ইসলাম বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে।
দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বিষয়টি অগ্রদৃষ্টিকে নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












