সিলেট প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র কারান্তরীন আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জিকে গৌছকে ষড়যন্ত্রমুলক একের পর এক মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে প্রতিবাদ সভার ডাক দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি সিলেট মহানগর বিএনপির প্রতিবাদ সভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান ।
সভাকে সফল করার জন্য সিলেট মহানগর, প্রত্যেকটি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












