সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক প্রবীন রাজনীতিবিদ আব্দুর জহির চৌধুরী সুফিয়ান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেল ৪টায় সিলেট নগরীর সাগরদিঘীরপাড়স্থ তার বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।
আব্দুর জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ জানিয়েছেন, বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর দরগাহে হজরত শাহজালাল (রাহ.) মাজার মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
নি:সন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তার বাসায় ভিড় করেন। এসময় অনেকেই প্রিয় নেতার নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়েন।
তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীতে ক্যান্সারে ভূগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। গত কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি ঘটছিল।
আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। চলতি বছরের শুরুর দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি রাজনৈতিক কর্মকান্ড থেকে কিছুটা দূরে সরে যান।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












