সিলেট প্রতিনিধি।। নাশকতার আশংকায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিমানবন্দরে কোন
দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
নাশকতার আশংকায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল
ইসলাম জানান, বিমান যাত্রীদের লাগেজ,
হ্যান্ডবেগ, জুতা এবং বেল্ট খুলে পরীক্ষা করা হচ্ছে।
সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না
দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও
জানান তিনি। এই নিরাপত্তা জোরদারকে ‘রেড
অ্যালার্ট’ বলা যাবে না বলেও মন্তব্য ওই কর্মকর্তার।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার রাতে উর্ধ্বতন
কর্তৃপক্ষ থেকে বিশেষ নিরাপত্তা গ্রহণের
নির্দেশনা আসে। এ অনুযায়ী সোমবার সকাল থেকে
নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়।
জানা গেছে, পুলিশের পাশাপাশি এপিবিএন(আর্মড
পুলিশ ব্যাটালিয়ন)ও নিরাপত্তার দায়িত্ব পালন
করছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












