সিলেট সংবাদদাতাঃ সিলেটে আব্দুস শুক্কুর (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পেশায় রাজমিস্ত্রী আব্দুস শুকুর বরিশাল জেলার বাবুনগরের শান্তিগঞ্জ গ্রামের আব্দুল কাদিরের ছেলে। আখালিয়ার একটি কলোনিতে বাবা-মা ও স্ত্রীসহ ভাড়া থাকতেন তিনি। নিহতের বাবা আব্দুল কাদির পুলিশকে জানান, ছেলে ও পুত্রবধূ প্রায় ঝগড়া করতো। রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে ছেলের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেই। নিহতের পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগরীর জালালাবাদ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) কবির হোসেন জানান, ভোরে ঘরের একটি কক্ষে আব্দুস শুকুরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আব্দুস শুকুরের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো আব্দুস শুকুরের। বিষয়টি স্থানীয় কাউন্সিলর পর্যন্ত গড়ায়। এ নিয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন না-কি, এটি অন্য কিছু তা খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান এএসআই।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












