আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক ন্যাশনাল কংগ্রেস সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সোচি সম্মেলনে যেসব পক্ষ অনুপস্থিত ছিল তারা সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে যোগ দেবে।
ল্যাভরভ মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরা সিরিয়ার পক্ষগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনায় সহযোগিতা করবেন। এ বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান।
সোচিতে মঙ্গলবার রাতে এক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়। বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়, সিরিয়ার ভবিষ্যত নির্ধারণের অধিকার একমাত্র দেশটির জনগণ সংরক্ষণ করেন এবং তারা ব্যালটের মাধ্যমে তাদের সে অধিকার প্রয়োগ করবেন।
সিরিয়ায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচন আয়োজনের জন্য আগে দেশটির জন্য একটি সংবিধান প্রণয়ন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
এতে আরো বলা হয়, সিরিয়ার সীমান্ত রক্ষা এবং দেশটির জনগণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সেদেশের সেনাবাহিনী যেমন আছে তেমনই সক্রিয় থাকবে। সোচি সম্মেলনের বিবৃতিতে সব ধরনের উগ্রবাদ, সন্ত্রাস ও মাজহাবগত বিভেদের নিন্দা জানিয়ে সক্রিয়ভাবে এসব প্রতিহত করার আহ্বান জানানো হয়।
সোচিতে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সোমবার শুরু হয়েছিল। গত নভেম্বরে মস্কোয় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে এক সমঝোতার ভিত্তিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












