আন্তর্জাতিক ডেস্ক ::: সিরিয়ার কেন্দ্রীয় শহর হোমসের কাছের একটি একটি এলাকায় সম্ভাব্য রুশ বিমান হামলায় একই পরিবারের ৪৮ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন সিরীয় মানবাধিকারকর্মীরা। রোববার মানবাধিকার কর্মীরা এ দাবি করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে এ ব্যাপারে রাশিয়ার তরফে কিছু জানানো হয়নি।
মানবাধিকারকর্মীদের দাবির বরাতে আলজাজিরা জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের একটি বাড়িতে লুকিয়ে ছিলেন ওই পরিবারের সদস্যরা। সেসময় বাড়িটিতে রকেট হামলা হলে প্রাণ হারান ৪৮ জন।
এদিকে শনিবার এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী ২৪ ঘণ্টায় আইএস’র ৪৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামা, ইদলিব, লাটাকিয়া, দামেস্ক এবং অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
শনিবার আলেপ্পোর উত্তরাঞ্চলে রাশিয়ার যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা চালাতে গেলে তা বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে বলে জানিয়েছে আল জাজিরা।
গেল ৩০শে সেপ্টেম্বর প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করার কথা বলে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া। সিরিয়ার মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে চারটি স্থল অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












