টিভি ক্যামেরার সামনে ঘটনাস্থল থেকে পাক টেলিভিশন সাংবাদিক চাঁদ নবাবের খবর বলার সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় তাঁর আদলেই চরিত্র নির্মাণ করা হয়েছে। এ জন্য সিনেমার নির্মাতাদের কাছে ক্ষতিপূরণ চাইলেন চাঁদ নবাব।
তবে এ জন্য কোনাে আইনি রাস্তায় যাচ্ছেন না তিনি। চাঁদ নবাব নিজেকে ‘ছোটখাটো সাংবাদিক’ হিসেবে উল্লেখ করে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন। তাঁর চরিত্রের আদলে ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
এক পাক সংবাদমাধ্যমকে চাঁদ নবাব বলেছেন, এটা আমার অনুরোধ মাত্র। আমি বিষয়টি নিয়ে আদালতে যাচ্ছি না। যদি তারা দেয় তাহলে ভাল। নাহলেও কোনাে সমস্যা নেই।
চাঁদ নবাব আরও বলেছেন, তিনি সালমানের সঙ্গে দেখা করবেন। যদি সালমান তাঁকে ক্ষতিপূরণ দেন তাহলে তা খুব ভালো হবে।
বিষয়টির ব্যাখ্যা দিয়ে চাঁদ নবাব বলেছেন, এক্ষেত্রে টাকা-পয়সার ব্যাপারটা বড় নয়। এটা পাকিস্তানের সম্মানের বিষয়। এটা আমার অনুরোধ মাত্র। তিনি আরও বলেছেন, তাঁর কেরিয়ারের ক্ষেত্রে সিনেমাটি নতুন মোড় এনে দিতে পারে।
সূত্র: এবিপি আনন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












