জাকির সিকদার,স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা এলাকায় মঙ্গলবার (০৩ অক্টোবর) ছিনতাইয়ের ঘটনা ঘটে।এ ঘটনায় পর থেকে ব্যাংক কলোনি এলাকায় সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ছিনতাইয়ের শিকার সিঙ্গাইল এলাকার হাবিবুর রহমান জানান, দুপুরে তিনি ও ছাইদুর রহমান নামে দুই ব্যবসায়ী সাভারে জমি রেজিস্ট্রেশনের জন্য সাভার বাজার বাসস্ট্যান্ড ইসলামী ব্যাংক থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তারা মোটরসাইকেলে করে ব্যাংক কলোনি এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাদের গতিরোধ করে প্রকাশ্যে অস্ত্র ও রামদা ঠেকিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে সাভার সার্কেল এএসপি রাসেল শেখ বলেন, আমরা খবর পেয়ে সাভার মডেল থানা
পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












