জাকির সিকদার, স্টাফ রিপোর্টার : সাভারে শয়ন কক্ষ থেকে স্কুল ছাত্রী অনামিকা আক্তারের (১৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।অপরদিকে আশুলিয়ার কুরগাঁওয়ে রাকিব নামে ৬ বছরের শিশু অপহরণের ২০দিন পর গাজীপুর থেকে উদ্ধার করে থানা পুলিশ। এসময় এক অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে শিশুটিকে গাজীপুরের জয়দেবপুরের কাজি মার্কেট এলাকার লিয়াকত চৌধুরী ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে উদ্ধার করা
হয়। পুলিশ জানায়, ভাকুর্তা গ্রামে নিজ বাড়ির একটি কক্ষে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী
অনামিকার মরদেহ বিকেলে আড়ার সঙ্গে ঝুলতে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবিষয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম জানান, ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মাহত্যা। মৃত স্কুল ছাত্রীর বাবার নাম আকতার হোসেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












