জাকির সিকদার,সাভার থেকে : সাভারের দুই ছেলে সন্তান নিয়ে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চল্লিশ বছর বয়সি এক মা। ওই নারীর পূর্বের নাম ছিল দেবি মন্ডল। এখন রাখা হয়েছে রেখা আক্তার। বুধবার দুপুরে সভার উপজেলার আমিনবাজারে সালেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় রেজা আহম্মেদ জানান, দুই সন্তান নিয়ে খুলনা থেকে কয়েক মাস পূর্বে আমিনবাজার সালেহপুর এলাকায় আসেন দেবি মন্ডল। এখানে আসার পর একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। এখানে আসার পর থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে সবাইকে জানাতে শুরু করেন। এক পর্যায়ে বুধবার দুপরে তার দুই সন্তানকে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে স্থানী হাজাম ডেকে মুসলমানি (সুন্নতে খাতনা) করিয়ে নিজেও কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনার পর স্থানীয় লোক জন কিছু টাকা পয়সা দিয়ে রেখা আক্তারকে সাহায্য করেন।
তার বড় ছেলের পূর্বের নাম ছিল তন্ময় মন্ডল (১০), বর্তমান নাম দীন ইসলাম। ছোট ছেলের নাম ছিল শিতল মন্ডল (৫), বর্তমান নাম নূর ইসলাম।
রেখা আক্তার নিজের দুই ছেলেকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চায়। এ জন্য সরকারের সকল প্রকার সাহায্য সহযোগীতা আশা করেন তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












