জাকির সিকদার : সাভারে চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে গুরুতর দগ্ধ হয়েছে ১০ জন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান, নিম্নমানের সিলিন্ডার ব্যবহারের কারণেই এ ঘটনা ঘটেছে। যাঁরা দগ্ধ হয়েছেন তাঁদের দেহের বেশির ভাগই পুড়ে গেছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন বাসের চালক ও তাঁর সহকারী। তিতাস পরিবহনের বাসটি নন্দন পার্ক থেকে ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসের আহত যাত্রীরা জানিয়েছেন, চালক অপর একটি বাসকে বেপরোয়া গতিতে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি এ সময় সড়কের মাঝের আইল্যান্ডে উঠে যায় এবং
প্রচণ্ড শব্দে সিএনজি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে সাভার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মারাত্মক দগ্ধ অবস্থায় প্রবিতা, কালাম, শ্রাবন্তি, বেবীসহ ১০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












