জাকির সিকদার,সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসার মনজুরুল হাসানের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে সমাজ বিজ্ঞান ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অফিসের সামনে গিয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, ভূগোল ও পরিবেশ বিভাগের গত ২০ দিন ধরে ক্লাস বন্ধ রয়েছে। এ বিষয়ে বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা করেও কোন লাভ হয়নি। তবে কি কারণে শিক্ষকরা ক্লাশ ও ব্যবহারিক নেওয়া বন্ধ করেছেন এ ব্যাপারে শিক্ষকরা কিছু বলছেন না। এতে বিপাকে পড়েছে ওই বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী। এরই প্রতিবাদে বুধবার তারা এই কর্মসূচী পালন করেন। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












