জাকিরসিকদার: সাভারের আশুলিয়াতে অজ্ঞাত নারী ও পুরুষ সহ ২ টি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশ দু’টি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে পল্লীবিদ্যুৎ এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অপরদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে অপর এক অজ্ঞাত পুরুষের লাশ পড়ে আছে এমন খবরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহতরা উভয়ই মানষিক রোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনার কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












