ডেস্ক নিউজ : ঢাকা থেকে বাংলা ভাষায় প্রকাশিত জনপ্রিয় জাতীয় পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রা ও অপরাধ অনুসন্ধানমূলক অনলাইন নিউজ পোর্টাল ক্রাইমসিন বিডি ডট কমে’র নব গঠিত কুয়েত ব্যুরোতে প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রখ্যাত প্রবাসী সাংবাদিক বিলাল উদ্দিন।
তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে থেকে দেশ – বিদেশের বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠার সহিত সংবাদকর্মীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইউ এস বাংলা ডট কম, সহ আরো অসংখ্য শীর্ষস্থানীয় নিউজ পোর্টালের সাথে কাজ করেছেন।
এরই প্রেক্ষিতে সাংবাদিক বিলাল উদ্দিন জনপ্রিয় সাপ্তাহিক অগ্রযাত্রা ও অনলাইন গণমাধ্যম ক্রাইমসিনে নিয়োগ পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাপ্তাহিক অগ্রযাত্রা ও ক্রাইমসিন বিডি ডট কম এর ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম মেহেদী হাসান অর্নব সাংবাদিক বিলাল উদ্দিনকে কুয়েত ব্যুরো প্রধান হিসেবে নিযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি অগ্রযাত্রা ও ক্রাইমসিন বিডিতে নবনিযুক্ত এ সংবাদকর্মীর কর্মজীবনে সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












