মোহাম্মদ আরিফুল ইসলাম ঃ সাতক্ষীরায় ঢাকাগামী চিত্রা পরিবহন তল্লাশি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরের সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফেন্সিডিল ব্যাবসায়ি কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা খাঁঘাট এলাকার আব্দুল গফ্ফারের ছেলে সাইফুল ইসলাম, যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারঘাট গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে চিত্রা পরিবহনের ড্রাইভার শামীম ওরফে আসাদুল হক ও কুড়িগ্রামে জেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে চিত্রা পরিবহনের হেলপার হাফিজুর রহামান।
ডিবি পুলিশের এস আই আবুল কাসেম জানান, সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে পরিবহন যোগে বিপুর পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা পরিবহনে শহরের জজ কোর্ট এলাকায অভিযান চালনো হয়। পরে ওই পরিবহনে তল্লাসি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ উক্ত তিনজনকে আটক করা হয়। তবে, পরিবহনে এ সময় কোন যাত্রী ছিল না। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৩৭
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












