বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছিল, সেই রায় ফাঁসের মামলায় তাঁর আইনজীবী ফখরুল ইসলামের দশ বছরের কারাদণ্ড হয়েছে।
ঢাকার সাইবার অপরাধ দমন ট্রাইবুনাল মামলাটিতে অভিযুক্ত বিএনপি নেতা মি. চৌধুরীর স্ত্রী এবং পুত্রকে খালাস দিয়েছে।
অভিযুক্তদের পক্ষের আইনজীবী খায়রুল ইসলাম জানিয়েছেন, রায় ফাঁসের মামলায় মোট অভিযুক্ত ছিলেন সাতজন।
অভিযুক্তদের মধ্যে আইনজীবী ফখরুল ইসলামের দশ বছরের সাজার পাশাপাশি এক কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
তাঁর একজন জুনিয়র আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দু’জন কর্মচারীসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড হয়েছে।
খালাস পেয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং সন্তান হুম্মাম কাদের চৌধুরী।
সাজাপ্রাপ্তদের পক্ষের আইনজীবীরা বলেছেন, এখন তারা উচ্চ আদালতে আপিল করবেন।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায় ফাঁস হওয়ার ঘটনা সে সময় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।
অবশ্য ট্রাইবুনালের সেই রায়ের পর আপিল বিভাগে আইনগত সব প্রক্রিয়া শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে ২০১৫ সালের নভেম্বরে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












