একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
রায় নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ ফের রাজপথে নেমে দাবি আদায় করবে বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
সাকা চৌধুরীর আপিল মামলা রায় বুধবার ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবার বিকেলে টানা পঞ্চম দিনের মতো রাজধানীর শাহবাগে গণঅবস্থান থেকে এসব কথা বলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, ‘দেশের জনগণ সজাগ রয়েছে। বুধবার রায় নিয়ে কোনোরকম ষড়যন্ত্রের চেষ্টা করা হলে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারির মত আবারো সারাদেশের জনগণ রাজপথে নেমে আসবে এবং সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে ন্যায্য বিচার নিয়েই ঘরে ফিরবে।’
ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘কুখ্যাত সালাউদ্দিন কাদের যে অপরাধ করেছে তাতে একশোবার ফাঁসিও তার জন্য যথেষ্ট নয় বলে আমরা মনে করি। আমরা আশা করছি আপিল বিভাগ এই কুখ্যাত যুদ্ধাপরাধীকে তার প্রাপ্য সাজাই দিবেন।’
তিনি বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের উপর বিচারহীনতার যে অপসংস্কৃতি ভর করেছে, সকল যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করার মাধ্যমে সেই অপসংস্কৃতির অবসান হবে।’
সন্ধ্যায় মঞ্চের কর্মীরা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের হাতে শহীদ নূতন চন্দ্রের প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলন করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বুধবার সকাল ৮টা থেকেই মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেবে।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী বিকেলে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। শ্লোগান আর প্রতিবাদী গানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শ্লোগানে শ্লোগানে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত যুদ্ধাপরাধী সাকার ফাঁসির রায় বহালের দাবি জানান।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












