অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল): সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে হত্যা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল এগারটায় প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে সাংবাদিক শিমুলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতারপূর্বক প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সরদার হারুন রানা, ওয়াসিম ভুঁইয়া সেলিম, মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ওমর আলী সানি, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জয় রায়।
সভায় আগামী ৭ ফেব্রুয়ারী আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে গৌরনদী, উজিরপুর ও কালকিনি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের অংশগ্রহণে সাংবাদিক শিমুল হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করার সিন্ধান্ত নেওয়া হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












