নর্থ ইংল্যান্ড প্রতিনিধিঃ বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশন কুয়েত এর সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ,হ, জুবেদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্টস এসোসিয়েশন এর উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় গত ৬ই ফেব্রুয়ারী মঙ্গলবার হাইডের স্থানীয় একটি রেস্টুরেন্টে।
সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক কলনদর তালুকদার এর পরিচালনায় বক্তব্য রাখেন ফারুক আহমদ এমবিই,নাসের খান সোয়েব,কাউন্সিলার হাসান খান,মিজানুর রহমান মিজান ও গাউসুল ইমাম চৌধুরী সুজন সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক সাহাবুদ্দিন বেলাল এর আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক এবং জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে সবসময় তারা সাহসী ভুমিকা পালন করছেন। তাই একজন সংবাদ কর্মীর উপর এরকম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা এবং অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন তারা।
সভায় আরোও বক্তব্য রাখেন মহি উদ্দিন সেলিম,মো: ইকবাল সমুজ,আহমদ আলী,ফোরকানোর রহমান চৌধুরী সাগর,জাফর নিয়াজ,আব্দুল হালিম,আব্দুল বশর,গিয়াস উদ্দিন,সিবগাত আলী খান প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












