
কুয়েতে সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সিলেট ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত এর সাধারণ সম্পাদক ও সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত এর সভাপতি মোঃ ফুয়াদ আহমেদ।
আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান ও সাংগঠনিক সম্পাদক আহাদ সাহেদ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতে’র সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী,ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হোসেন,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আ হ. জুবেদ,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত এর সাধারণ সম্পাদক রুহুল আমিন,জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর সহ সভাপতি মোঃ সুরুক মিয়া,জিটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমদ,সাহেদ চৌধুরী,ফছয়ল আহমদ,জিয়া রহমান,খলিল খান, অভি হাসান,শিবির আহমেদ,টিপু আহমেদ,মজিদ মিয়া,হৃদয় খানসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্ঠানে সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন ও আসাদ আম্বিয়া লিটনের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার আহমদ সেলিম।

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












