বাংলাদেশের পুরনো ঢাকার চকবাজারে অবৈধ পলিথিন ব্যাগ তৈরি হচ্ছে এমন খবর পেয়ে সেখানে একটি প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাম্যান শাহীন আলম।
শাকিল হাসান বিবিসিকে জানান, চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির একটি কারখানার কাছে গিয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছিলেন দুজন। ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন তাঁরা।
মি: হাসান তাঁর বক্তব্যে বলছেন “এ সময় বেশ কয়েকজন এসে তাদের ধাওয়া করে, ছবি তুলতে বাধা দেয় এবং মারধোর করে। ক্যামেরাও ভাঙতে আসে”।
হামলার মুখে পড়া শাকিল হাসান ও তাঁর সহকর্মী শাহীন আলম এ সময় নিকটবর্তী মুদি দোকানে আশ্রয় নেন।
কিন্তু হামলাকারীদের কজন তাদের ধাওয়া করে মুদি দোকানের কেরোসিন তেল নিয়ে রিপোর্টার শাকিল হাসানের গায়ে ঢেলে দেন।
এ সময় একজন ধাওয়াকারী ম্যাচ খুঁজতে শুরু করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয় ও যমুনা টেলিভিশনের এ দুজন কর্মকর্তাকে উদ্ধার করে।
চকবাজার থানা পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম অর রশিদ তালুকদার বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে এখনও তারা গ্রেফতার করতে পারেননি।
ওই কারখানা বন্ধ করে সবাই চলে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুরনো ঢাকার চকবাজারে অবৈধ পলিথিন ব্যাগ তৈরি হয় এমন অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












