রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সোমবার (২০ জুন) সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার আব্দুর রঊফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামশুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও নবনির্বাচিত রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উত্তর জেলা সাবেক যুবলীগ সহ-সভাপতি ওসমান গণি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ’র উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট আবু নাছের, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আকতার কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সরফভাটা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক সিরাজুল করিম সিকদার, সদস্য মোহাম্মদ ইউনুচ। স্থানীয় আওয়ামীলীগ নেতা কেফায়েত উল্যাহ, খোরশেদ আলম সুজন, আবুল কালাম মেম্বার, মোহাম্মদ হোসেন, ডা. আসিফুল আমিন, মোহাম্মদ জমির, জালাল আহম্মদ, সিরাজুল ইসলাম। উত্তর জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক, আব্দুল হালিম তালুকদার, জাকিরুল আজম চৌধুরী মোরাদ, মইন উদ্দিন মহির, মাহমুদুল হাসান বাদশা, আনোয়ার হোসেন রুবেল, ওয়াইস কাদের, রাসেল রাসু, রাসেদ, যুবলীগ নেতা মাহবুল আলম সিকদার, জামাল উদ্দিন, হাসান মুরাদ। নব নির্বাচিত মেম্বার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর, ছাত্রলীগ নেতা সোহেল আরমান, মোহাম্মদ সারেক, রহমত উল্যাহ, মো. ফারুক, মো.আতিক, মো. বেলাল, মো. রাসেল প্রমুখ।











