সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শনিবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাফেজ ওয়াসেক বর্তমান অবৈধ সরকারের হাতে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছিলেন। সরকার গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারে বিশ্বাস করে না বলেই তাকে গ্রেপ্তার করে নির্যাতন চালাচ্ছে।
বিবৃতিতে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানানো হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












