ময়মনসিংহ প্রতিনিধিঃ সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল। দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের এ সুযোগ কাজে লাগাতে এগিয়ে আসতে হবে।
ময়মনসিংহে শিক্ষিত তরুণ প্রজন্মের স্বপ্নের প্ল্যাটফর্ম ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্পের আইসিটি ক্যারিয়ার ক্যাম্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. জাকির হোসাইন, কলেজের উপাধ্য ড. গাজী হাসান কামাল, এলআইসিটি প্রোজেক্টের কনসালট্যান্ট শাহ মোহাম্মাদ ইমরান প্রমুখ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












