নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচনে যাতে মন্ত্রী-এমপিরাও যাতে প্রচার চালাতে পারেন সেভাবে নির্বাচনী আচরণ বিধি প্রস্তুত করা হচ্ছে। তবে তারা সরকারি সুবিধা নিয়ে প্রচার কাজে অংশ নিতে পারবেন না।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, যেহেতু স্থানীয় সরকার দলীয়ভাবেই হবে তাই প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়ররাও এই নির্বাচনে প্রচার চালাতে পারবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেভাবে তারা প্রচার কাজে অংশ নেন, স্থানীয় নির্বাচনেও একই ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনী বিধানে নতুন কিছু যোগ করা হয়নি।
শাহ নেওয়াজ বলেন, প্রথমে দলগুলো তাদের প্রার্থীদের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে। প্রার্থিতা প্রত্যাহারের আগে বলে দেবে, কে তাদের প্রার্থী। এতে বাকিদের প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পৌরসভা নির্বাচন আগামী ডিসেম্বরের শেষের দিকে করার চিন্তা করা হচ্ছে। আগামী সপ্তাহে নির্বাচন বিধি ভেটিং হয়ে আসলে তফসিল ঘোষণার জন্য আলোচনায় বসবো।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












