শাহিদা স্বর্ণা থাকেন নোয়াখালীর মাইজদী। স্ত্রী, মা, পুত্রবধূ, সন্তান- সব ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচিতি সালমান শাহর ভক্ত। মানুষ তাকে এ পরিচয়েই জানে।
১৯ বছর পেরিয়ে গেছে প্রিয় নায়ক নেই। তবুও তিনি আগের মতোই ভালোবাসেন তাকে। আগলে রেখেছেন সালমানের অসংখ্য পোস্টার, ভিউকার্ড।
শাহিদা স্বর্ণাকে সম্মাননা দিচ্ছে সালমান শাহ স্মৃতি পরিষদ। ১৯ সেপ্টেম্বর সালমানের ৪৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকামেলা। জন্মদিনের বিকেলে এফডিসি চত্বরে হবে এ আয়োজন। উদ্বোধন করবেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী।
সংগঠনটি আরও সম্মাননা দেবে ফেরদৌস, মৌসুমী রুবেল, কনকচাঁপা, আগুন, অমিত হাসান, জায়েদ খান, সোহানুর রহমান সোহান ও দেলোয়ার জাহান ঝন্টুকে। তারকা, শিল্পী, নির্মাতার বাইরে এবারই প্রথম একজন সালমান-ভক্তকে সম্মাননা দিচ্ছে তারা। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












