আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী অচিরেই চূড়ান্ত বিজয় অর্জন করবে।
রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফুমিন মস্কোয় বলেছেন, সিরিয়ায় চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধ পরিপূর্ণ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
সিরিয়ার সেনাবাহিনীর এই বিজয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে ফুমিন বলেন, সিরিয়ার স্থলবাহিনীকে আকাশ থেকে রুশ বিমান বাহিনী সমর্থন দিয়েছে বলেই বিজয়ের এতটা কাছাকাছি পৌঁছাতে পেরেছে দামেস্ক।
রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসীদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে এবং তাদের ধ্বংস অনিবার্য। দেইর আয-যোর পুনরুদ্ধারের পর শহরটি পরিদর্শনে গিয়ে দায়েশের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র দেখছেন সিরিয়ার সেনাপ্রধান।
গত কয়েক মাসে সিরিয়ার সেনাবাহিনী ও গণবাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সর্বশেষ গত সপ্তাহে ফোরাত নদীর তীরে অবস্থিত দেইর আয-যোর শহরটি পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ গত কয়েক বছর ধরে ‘সিরিয়ার মুক্তা’ নামে খ্যাত এই শহরটি দখল করে রেখেছিল। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












