খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ ও ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড- এসএলসি বাংলাদেশ ও ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজের এ চূড়ান্ত সূচি ঘোষণা করে। আগামী ৮ থেকে ২০ মার্চ খেলা অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই সিরিজের আয়োজন করা হবে। সিরিজে ফাইনালের আগে ৩টি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ৮ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি। প্রতিটি ম্যাচ হবে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে।
১৯৯৮ সালে শ্রীলঙ্কার ৫০তম স্বাধীনতা দিবসেও একটি সিরিজের আয়োজন করা হয়েছিল। ট্রফিটির নাম নিদাহা। স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষে সবচেয়ে কাছের প্রতিবেশীদের নিয়ে সিরিজটি আয়োজন করা হচ্ছে বলে জানান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












