খেলাধুলা ডেস্ক : চরম নাটকীয়তায় হাসল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। ঢাকার হাত থেকে ম্যাচটা ছোঁ মেরে নিয়ে গেল রংপুরের বোলাররা। ৬ বলে ১০ রান করলেই উদযাপন আনন্দে মাতোয়ারা হতো ঢাকাবাসী। কিন্তু সব সমীকরণ চুরমার করে দিয়ে রংপুরকে ৩ রানে জয় পাইয়ে দিলেন পেরেরা।
ঢাকার লাস্ট ব্যাটসম্যানকে রীতিমত উড়িয়ে দিয়ে জয়োল্লাস করল রংপুর।
শুরুটা বেশ বাজে হয় ঢাকার। শূন্য হাতেই সুনীল নারাইনকে ফিরিয়ে দেন মাশরাফি। সুবিধা করতে পারেননি সাকিবও। গাজীর বলকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে বিদায় নেন ঢাকার অধিনায়ক। তৃতীয় উইকেটে জহুরুলকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা চালিয়ে যান এভিন লুইস। দুজন মিলে গড়েন ৪৪ রানের জুটি। ব্যক্তিগত ২৮ রানের মাথায় লুইসকে ফিরিয়ে জুটি ভাঙেন গাজী। এ ছাড়া জহুরুলের ব্যাট থেকে এসেছে ২৯ রান, শহিদ আফ্রিদি করেছেন ২১ রান। রংপুরে হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, থিসারা পেরেরা এবং সোহাগ গাজী। খালি হাতে ফেরেননি মালিঙ্গাও।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে রংপুর। ম্যাককালাম এবং গেইলের ব্যাট থেকে ৩৬ রান পায় মাশরাফির দল। ব্যক্তিগত ৬ রান করে ম্যাককালাম ফিরে গেলেও থেমে থাকেনি গেইল ঝড়। আগের দিন সিলেট সিক্সার্সের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন গেইল। আজও তার একই রূপ দেখল দর্শকরা।
ডায়নামাইটসের বিপক্ষে ব্যাট হাতে উড়ন্ত ইনিংসই খেলেছেন এই ক্যারিবিয়ান। কিন্তু গেইলকে খুব বেশি বাড়তে দেননি ঢাকার মোসাদ্দেক হোসেন। অর্ধশতকের পর পরই গেইলকে বিদায় করেন মোসাদ্দেক। আউট হওয়ার আগে ২৮ বলে ৫ চার ৪ ছয়ে দলকে উপহার দেন ৫১ রানের ঝলমলে ইনিংস।
এরপর মিডল অর্ডারে ব্যাট করতে আসা শাহরিয়ার নাফিস মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরেছেন। তবে মাশরাফি ১ চার ১ ছয়ে খানিকটা ঝড়ের আভাস দিলেও নিভে গেছেন খুব দ্রুত। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ রান যোগ করেন মিথুন। ঢাকার পক্ষে একাই ৫টি উইকেট শিকার করেছেন সাকিব। ২টি উইকেট দখলে নিয়েছেন আফ্রিদি। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মোসাদ্দেক এবং আমির।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












