স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতেও বড় হারের লজ্জা পেল বাংলাদেশ।
২১১ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশে ১৩৫ রানে অল-আউট হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বড় টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৮ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলীয় ১৪ এবং ২২ রানে ফেরত যান মুশফিক ও মোহাম্মদ মিথুন। মাহমুদুল্লাহকে সাথে তামিম হাল ধরলেও দলীয় ৫৯ রান আউট হন তামিম। এরপর দলের খাতায় ২ রান যোগ করে বিদায় নেন আরিফুল হক।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস আর গুনাথিলাকার উদ্বোধনী জুটিতেই আসে ৯৮ রান। ব্যক্তিগত ৪২ রানে সৌম্য সরকারের বলে গুনাথিলাকা ফিরে গেলেও টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে থিসারা পেরেরাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন কুশল।
৩১ রানে পেরেরার বিদায়ের পর ৭০ রানে ফিরে যান কুশল মেন্ডিস। তবে, শেষ দিকে দাসুন শানাকার ১১ বলে ৩০ রানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২১০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












