প্রেস বিজ্ঞপ্তিঃ শেভরন শিক্ষা কর্মসূচী আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় অতিথিবৃন্দ বলেন, বিতর্ক প্রতিযোগীতা মুক্ত মনের ও সৃজনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। যুক্ত-তর্কের মাধ্যমে উদ্ভাবন হয়, ভুল-ত্রুটি সংশোধন করে সামনে এগিয়ে যেতে সহায়তা করে।
হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলায় ১৯ অক্টোবর সোমবার সকালে শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ একথা বলেন।
দীঘলবাক হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নিজামুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কোঅর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাকসুদুর রহমান। আরো উপস্থিত ছিলেন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন।
এদিকে ১৮ অক্টোবর রোববার সকালে সৈয়দ আজিজ হাবিব হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আজিজ হাবিব হাই স্কুলের প্রধান শিক্ষক শুকলা দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সালেহ আহম্মেদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন।
বিতর্ক প্রতিযোগীতায় দীঘলবাক হাই স্কুলে বিপক্ষ দল এবং সৈয়দ আজিজ হাবিব হাই স্কুলে পক্ষ দল জয়লাভ করে। প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ জয়ী ও পরাজিত দলের সদস্য এবং শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার তুলে দেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












