ডেস্ক নিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দর্শন, তাকে ভিত্তি করেই ইন্টারনেট সুবিধা গ্রামেও পৌঁছে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশনকে নিয়ে অনেকেই ‘ঠাট্টা-তামাশা’ করেছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এই ডিজিটাল বাংলাদেশ ভিশনকে নিয়ে অনেকেই ঠাট্টা তামশা করেছেন। অনেকে বলেছেন যে বাংলাদেশ ৩০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ নেই, যে বাংলাদেশ আট লাখের কম মানুষ ইন্টারনেট ব্যবহার করত, সেই বাংলাদেশকে কিভাবে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করবেন? শেখ হাসিনা নিজের দর্শনের মাধ্যমে শহর থেকে গ্রামের দিকে ইন্টারন্টে সেবা পৌঁছে দিয়েছেন। ডিজিটাল দেশের জন্য সারা দেশে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে।”
পলক বলেন, “নয় বছর আগে আট লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত, এখন আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এভাবে দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে চাই।”
তিনি বলেন, “বর্তমানে সারা দেশে প্রায় ৯৯ শতাংশ মানুষ থ্রিজির আওতায় চলে এসেছে। ব্রডব্র্যান্ড কানেক্টিভিটি, ফাইবার অপটিক ক্যাবল ইউনিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নকে ফাইবার অপটিক হাই স্পিড কানেক্টিভিটির আওতায় নিয়ে আসতে পারব।”
দেশে প্রায় সাড়ে সাত লাখ মানুষের ইন্টারনেটভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দেশে ২৮টি আইটি পার্ক নির্মাণ করছি, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার করছি। এসব আইটি পার্কে প্রশিক্ষণ দিয়ে ২০২১ সালের মধ্যে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরি করতে পারব।”
আজ সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয় । পরে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












