বিনোদন ডেস্কঃ ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মেছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রোববার (১৭ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে ‘ও রাসেল’ শিরোনামের একটি গানের ভিডিও। এতে মডেল হয়েছেন দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও আরমান পারভেজ মুরাদ। তাদের সঙ্গে আছে গানটির গায়ক শিশুশিল্পী প্রেম ইসলাম।
‘ও রাসেল ও রাসেল তুমি আমাদের প্রিয় ভাই’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন চয়ন ইসলাম। গল্পনির্ভর মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন আবু তৌহিদ হীরন।
গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। তিনি বলেন, ‘শেখ রাসেলের জন্মদিনে এটি আমাদের উপহারস্বরূপ। গানটির মাধ্যমে আমরা শিশু রাসেলকে অকালে হারানোর আবেগ ধরতে চেয়েছি।’
১৯৭৫ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো দুরন্ত শিশু শেখ রাসেল। ওই বছরের ১৫ আগস্ট নরঘাতকের দল তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












