ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাট এলাকায় অন্তত ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে কেউ নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় ঝড়ের সময় ট্রলার ডুবে যায়।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ট্রলারটি নারায়ণগঞ্জ শহর থেকে বন্দরের দিকে যাচ্ছিল। ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে চার-পাঁচজন ছিলেন নারী। ট্রলারটি ঘাট ছেড়ে অল্প দূরে যাওয়ার পরপরই বাতাসে ও ঢেউয়ের দাপটে উল্টে যায়। যেখানে ট্রলারটি উল্টে যায় সেখানে পানি বেশি ছিল না। ঘটনার পরপর অন্যান্য নৌকার মাঝিরা যাত্রীদের উদ্ধার করে। এখন পর্যন্ত নিহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












