Menu |||

শিক্ষামন্ত্রীর বক্তব্য সরকারের দুর্নীতির প্রতিধ্বনী : বাংলাদেশ ন্যাপ

ডেস্ক নিউজ : শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করে, তাই ঘুষ না নিতে বলার সাহস আমার নাই বক্তব্যে সরকারের দুর্নীতির প্রতিধ্বনী বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হবে বলে। প্রমাণিত হলো বর্তমান সরকার আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।

তারা বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। অবশ্য দুর্নীতি শতভাগ বন্ধ করা উচিত। আমরা বিশ্বাস করতে চাই, এটা শিক্ষামন্ত্রীর মনের কথা নয় হতাশার বহিঃপ্রকাশ। মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি রোধ করতে না পেরে তিনি হয়ত এমন কথা বলেছেন। কোনো শুভ বুদ্ধিসম্পন্ন লোক এমন মন্তব্য করতে পারেন না।

নেতৃদ্বয় বলেন, ঘুষ-দুর্নীতি গর্হিত কাজ, অপরাধমূলক কর্মকান্ড। অল্প অংকের ঘুষ হোক আর বেশি অংকের ঘুষ হোক দুটিই সমান অপরাধ। তার বক্তব্যে সরকারের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করে দুর্নীতিকে স্বীকৃতি দিয়েছেন। তার বক্তব্যের মানে হলো সরকার ও তার মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত। তিনি তাই স্বীকার করলেন।

নেতৃদ্বয় আরো বলেন, এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, স্পীড মানি ছাড়া কোনো কাজ হয় না। সব কিছুতেই ঘুষ লাগে। দুর্নীতির এ ধরনের প্রকাশ্য স্বীকারোক্তি জাতির জন্য দুর্ভাগ্যজনক। দেশের শিক্ষামন্ত্রীর যদি এই বক্তব্য হয়, তাহলে কোমলমতি ছাত্র-ছাত্রীরা সততা, নৈতিকতার পাঠ কোথায় নেবে? শিক্ষামন্ত্রী এক ভয়ঙ্কর বার্তা পাঠালেন শিক্ষাঙ্গনে- তার বক্তব্যে এটাই ফুটে উঠছে যে, ছাত্র-ছাত্রীরা তোমরা নীতি, নৈতিকতা, আদর্শ এবং ন্যায়বোধের বিবেকশাসিত উন্নত মানুষ হওয়ার বদলে তোমরা সহনীয় মাত্রায় দুর্নীতির পাঠ নিতে শেখো, তাহলেই তোমাদের সাফল্য আসবে। তার কথায় মনে হয়- সৃজনশীল, সৌম্য, সুশিক্ষিত মানুষ হওয়ার বদলে ছাত্ররা বখাটে হোক।

নেতৃদ্বয় বলেন, তার এই বক্তব্যে আরো প্রতীয়মান হয় যে, তিনি চাচ্ছেন- ছাত্র-ছাত্রীদেরকে জ্ঞানদীপ্ত প্রকৃত শিক্ষার আলোয় আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ না হয়ে বরং দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দলবাজি, দুর্বৃত্তপনা, ইভটিজিং, মাদকসহ লুটপাট করার অর্থবিত্তের কাছে নতি স্বীকার করতে শিখুক। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে জাতির হৃদয়ের স্পন্দনকে থামিয়ে দেয়ার সামিল। দেশে বিদ্যমান নৈরাজ্যকর অমানিশার মধ্যে তার এই বক্তব্য দেশের জন্য আরো ভয়াবহ উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

» ​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

» মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

» কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

» জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

» বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

শিক্ষামন্ত্রীর বক্তব্য সরকারের দুর্নীতির প্রতিধ্বনী : বাংলাদেশ ন্যাপ

ডেস্ক নিউজ : শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করে, তাই ঘুষ না নিতে বলার সাহস আমার নাই বক্তব্যে সরকারের দুর্নীতির প্রতিধ্বনী বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হবে বলে। প্রমাণিত হলো বর্তমান সরকার আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।

তারা বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। অবশ্য দুর্নীতি শতভাগ বন্ধ করা উচিত। আমরা বিশ্বাস করতে চাই, এটা শিক্ষামন্ত্রীর মনের কথা নয় হতাশার বহিঃপ্রকাশ। মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি রোধ করতে না পেরে তিনি হয়ত এমন কথা বলেছেন। কোনো শুভ বুদ্ধিসম্পন্ন লোক এমন মন্তব্য করতে পারেন না।

নেতৃদ্বয় বলেন, ঘুষ-দুর্নীতি গর্হিত কাজ, অপরাধমূলক কর্মকান্ড। অল্প অংকের ঘুষ হোক আর বেশি অংকের ঘুষ হোক দুটিই সমান অপরাধ। তার বক্তব্যে সরকারের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করে দুর্নীতিকে স্বীকৃতি দিয়েছেন। তার বক্তব্যের মানে হলো সরকার ও তার মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত। তিনি তাই স্বীকার করলেন।

নেতৃদ্বয় আরো বলেন, এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, স্পীড মানি ছাড়া কোনো কাজ হয় না। সব কিছুতেই ঘুষ লাগে। দুর্নীতির এ ধরনের প্রকাশ্য স্বীকারোক্তি জাতির জন্য দুর্ভাগ্যজনক। দেশের শিক্ষামন্ত্রীর যদি এই বক্তব্য হয়, তাহলে কোমলমতি ছাত্র-ছাত্রীরা সততা, নৈতিকতার পাঠ কোথায় নেবে? শিক্ষামন্ত্রী এক ভয়ঙ্কর বার্তা পাঠালেন শিক্ষাঙ্গনে- তার বক্তব্যে এটাই ফুটে উঠছে যে, ছাত্র-ছাত্রীরা তোমরা নীতি, নৈতিকতা, আদর্শ এবং ন্যায়বোধের বিবেকশাসিত উন্নত মানুষ হওয়ার বদলে তোমরা সহনীয় মাত্রায় দুর্নীতির পাঠ নিতে শেখো, তাহলেই তোমাদের সাফল্য আসবে। তার কথায় মনে হয়- সৃজনশীল, সৌম্য, সুশিক্ষিত মানুষ হওয়ার বদলে ছাত্ররা বখাটে হোক।

নেতৃদ্বয় বলেন, তার এই বক্তব্যে আরো প্রতীয়মান হয় যে, তিনি চাচ্ছেন- ছাত্র-ছাত্রীদেরকে জ্ঞানদীপ্ত প্রকৃত শিক্ষার আলোয় আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ না হয়ে বরং দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দলবাজি, দুর্বৃত্তপনা, ইভটিজিং, মাদকসহ লুটপাট করার অর্থবিত্তের কাছে নতি স্বীকার করতে শিখুক। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে জাতির হৃদয়ের স্পন্দনকে থামিয়ে দেয়ার সামিল। দেশে বিদ্যমান নৈরাজ্যকর অমানিশার মধ্যে তার এই বক্তব্য দেশের জন্য আরো ভয়াবহ উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 26 Oct.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।