ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসিরউদ্দিন ও হেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের একটি দল রাজধানীর গুলশান ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
তিনি আরো জানান, রবিবার সকাল সাড়ে ৮টায় শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসিরুদ্দিনকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ গুলশান এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তার সাথে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে লেকহেড স্কুলের মো. খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।











