অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় আলোচিত শিক্ষিকা শারমিন হত্যার ৫ম মৃত্যুবার্ষিকীতে নিহতের পরিবার ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে আদালতের ফাঁসি রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে নিহত স্কুল শিক্ষিকা শারমিন জাহান সুমু’র বাবা সরদার শাহজাহান ও স্বামী সেনা সদস্য মো. সোহেল তালুকদার অভিযোগে বলেন, ২০১১ সালের ১২অক্টোবর স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকা শারমিনকে স্থানীয় আবুল হোসেন উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল ওই সময় ‘চা ল্যকর হত্যা মামলা’ হিসেবে মামলাটি মনিটরিং করেন।
ফলে ২০১২ সালের ১০ জানুয়ারি বিজ্ঞ আদালত ঘাতক আবুলের ফাঁসির দণ্ডাদেশের রায় প্রদান করেন। ওই রায়ের বিরুদ্ধে আসামীপক্ষ মহামান্য হাইকোর্টে আপিল করলে গত ৫ বছরেও মামলাটি শুনানীর জন্য কার্যতালিকায় আসেনি। নিহতর পরিবারের স্বজনেরা মাননীয় প্রাধানমন্ত্রী ও প্রধান বিচারপতির দৃষ্টি কামণা করে মামলাটি শুনানীর জন্য কার্যতালিকায় রাখার জোর দাবি জানান। মানববন্ধনে নিহত শারমিনের মামা গোলাম কবির, গোলাম ফারুক, গোলাম ফেরদৌস, শ্বশুর পরিবারের সদস্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শারমিনের নিজ বাড়ি কালুপাড়া গ্রামে দিনব্যাপী কোরআন খতম ও দুপুরে মিলাদের আয়োজন করেছেন। অনুষ্ঠানে তার সহকর্মীসহ পরিবারের লোকজন উপস্থিত থাকবেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












