রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম পাটোয়ারী (৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ চাঁদপুর সদর উপজেলার শাহরাস্তি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি রাজধানী ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আরিফুলের বোন জামাই আবুল কালাম জানান, কমলাপুরের ইনল্যান্ড কন্টেইনার ডিপোর (আইসিডি) কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, বাস চালককে আটক করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












