আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থী ফিরিয়ে নেয়া বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বেশ কয়েকটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে।
সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণের উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে ৪০টি গ্রামে ভবন ধ্বংস করা হয়েছে। এই নিয়ে গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত মোট ৩৫৪টি গ্রামকে আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করা হল।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুই মাসের মধ্যে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সপ্তাহেই মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের গ্রামের বেশ কয়েকটি ভবনে অগ্নিসংযোগ করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












