আন্তর্জাতিক ডেস্ক : শতাধিক যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই ইরানের তৃতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা অসিম্যান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে রাজধানী তেহরান থেকে ইয়াসুগ শহরে যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ বলছে, যাত্রীবাহী বিমানটি সেন্ট্রাল ইরানের ইসফাহান প্রদেশের সেমিরন শহরের পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরান নিউজ নেটওয়ার্ক বলছে, দেশটির জরুরি মেডিক্যাল সার্ভিসের প্রধান পীর হোসেইন কুলিবন্দ বলেছেন, ইয়াসুগ শহর থেকে ১৮৫.৫ কিলোমিটার দূরে ইসফাহান প্রদেশের সেমিরনে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমানটির আরোহী সংখ্যা নিয়ে ভিন্ন ধরনের তথ্য দেয়া হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। প্রেস টিভি বলছে, বিমানটিতে ৬৬ জন আরোহী ছিলেন।
তবে ইরানের অন্যান্য সংবাদমাধ্যম জানাচ্ছে, অভ্যন্তরীণ এই ফ্লাইটে ৬০ থেকে ১০০ জন আরোহী ছিলেন।
অসিম্যান এয়ারলাইন্সের ফ্লাইট এটিআর-৭২ উড্ডয়নের ২০ মিনিট পর রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। স্থানীয় সময় ভোর পাঁচটায় তেহরান থেকে যাত্রা শুরু করে বিমানটি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে চারণভূমিতে জরুরি অবতরণের চেষ্টা করেছে। বিমান বিধ্বস্তের স্থানে উদ্ধারকারী দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পীর হোসেইন কুলিবন্দ। তিনি বলেন, বিমানটি প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












