লিবিয়ায় আইএস জঙ্গিদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মোসলেহ উদ্দিন (৩০) ও বরিশালের আরিফুর রহমান সিদ্দিক (২৮)।
মোসলেহ উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দুপুরে লিবিয়ার নিয়ার আজদাবিয়া শহরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের লিবিয়া প্রবাসী রফিকের মাধ্যমে ওই মোহলেহ উদ্দিনের মৃত্যুর সংবাদ জানতে পারেন তার পরিবার।
গত তিন বছর ধরে মোসলেহউদ্দিন লিবিয়ার আল কুফরা সিটিতে বসবাস করতেন। ঈদের ছুটিতে মঙ্গলবার দুপুরে তিনিসহ অপর তিন বন্ধু লিবিয়ার আরেক শহর নিয়ার আজদাবিয়ায় ঘুরতে যান। পরে সেখানে গিয়ে চার বন্ধুই আইএস জঙ্গিদের কবলে পড়েন। এক পর্যায়ে আইএস জঙ্গিদের কবল থেকে পালানোর চেষ্টা করলে গুলিতে মোসলেহ উদ্দিনসহ বরিশালের আরিফুর রহমান সিদ্দিক নামে আরেক যুবক নিহত হয়। সেখান থেকে মোসলেহ উদ্দিনের দুই বন্ধু প্রাণে বেঁচে যায়।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












