খেলাধুলা ডেস্ক : লা লিগার ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।
এ্যাথলেটিক বিলবাওয়ের সাথে গোল শুন্য ড্র হওয়া ম্যাচটিতে লাল কার্ড পাবার মধ্য দিয়ে লা লিগায় সর্বোচ্চ ১৯বার মাঠ রেফারীর নির্দেশে মাঠ ত্যাগের নতুন রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ তারকা।
সান মামেসে ৮৬ মিনিটে আরিজ আডুরিজকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন ৩১ বছর বয়সী রামোস। এই নিয়ে এবারের মৌসুমে দ্বিতীয়বার লাল কার্ড পেলেন রামোস।
এর মাধ্যমে লাল কার্ড প্রাপ্তির দিক থেকে বার্সেলোনা ও সেভিয়ার সাবেক ডিফেন্ডার পাবলো আলফারো ও রিয়াল জাগারোজার কিংবদন্তী জাভি আগুয়াডোকে ছাড়িয়ে গেলেন রামোস।











