বিয়ের দশ মাস পার না হতেই বিচ্ছেদের সুর বেজে উঠেছে পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় ও দেশটির বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান ও তার স্ত্রী রেহাম খানের সংসারে।
ইমরান খানের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে পিটিআইয়ের মুখপাত্র নাঈম-উল হক শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। রেহাম খানও তার টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে নাঈম-উল হক বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ইমরান খান ও রেহাম খান বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
এই দম্পতি চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান খানের বাসাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এর আগে ১৯৯৫ সালে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার ব্রিটিশ সাংবাদিক ও সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন। কিন্তু সে সংসারও টেকেনি ইমরানের। ২০০৪ সালে বিচ্ছেদ হয় এ জুটির। এ সংসারে ইমরানের দু’টি সন্তান রয়েছে।

অপরদিকে, রেহাম খানও দ্বিতীয় বিয়ের সূত্রে ইমরান খানের সংসারে আসেন। তার সাবেক স্বামীর নাম ডাক্তার ইজাজ রেহমান। এই সংসারে রেহামের তিনটি সন্তান রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












