খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে হাশিম আমলা ও ডি ককের জোড়া সেঞ্চুরিতে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
এক জুটিতেই অসংখ্য রেকর্ডের মালা গেঁথেছেন ডি কক ও আমলা। গড়েছেন দেশের ইতিহাসে সেরা উদ্বোধনী জুটির রেকর্ড। আগের জুটিতেও ছিলেন আমলা। তবে সঙ্গী ছিলেন রুশো। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ২৪৭ রানের জুটি গড়েন তারা।
সফরকারী বাংলাদেশের দেয়া ২৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ডি কক-আমলার উদ্বোধনী জুটিই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত হাশিম আমলা ১১০ ও ডি কক ১৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
টাইগার অধিনায়ক মাশরাফি ৭ জন বোলারকে ব্যবহার করেও এ জুটিকে আটকে রাখতে পারেননি।
এর আগে মুশফিকের অনবদ্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের টার্গেট দেয় টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারের মুশফিকুর রহিমের এটি ৫ম ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশী হিসেবে প্রথম সেঞ্চুরি।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ৪৩ রানে। রাবাদার ইনসুইং বলে স্লিপে দাঁড়ানো ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৯ বলে ২১ রান করা লিটন দাস। ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান।
দলীয় ৬৭ রানে ব্যাক্তিগত ৩১ রান করে প্রিটোরিয়াসের বলে বিদায় নেন ইমরুল। এবার মাঠে নামেন মুশফিক। সাকিব-মুশফিকের জুটি থেকে আসে ৫৯ রান। সাকিব ব্যক্তিগত ২৯ রানে নিলেও মুশফিক দেখেশুনে ব্যাট চালাতে থাকেন। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। কিন্তু দলীয় ১৯৫ রানে প্রিটোরিয়াসের বলটাকে সীমানা ছাড়া করতে গিয়ে মিড অফে ডেভিড মিলারের তালুবন্দি হন মাহমুদউল্লাহ। ২৬ রান করেন মাহমুদউল্লাহ।
এরপর ২৩৭ রানে ফিরে যান সাব্বির রহমান (১৯)। কিন্তু থেমে থাকেননি মুশফিক। তার ব্যাটে রানের ফোয়ারা বইতেই থাকে। ৪৩তম ওভারে ইমরান তাহিরকে চার মেরে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান টেস্ট অধিনায়ক মুশফিক।
এর আগে ২০১৫ সালে প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ ৯০ রান করেছিলেন সৌম্য সরকার। রাবাদার করা ৪৬তম ওভারে তৃতীয় বলে দুই রান নিয়ে শতক পূর্ণ করেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে মুশির এটি পঞ্চম শতক।
এরপর নাসির হোসেনকেও হারায় বাংলাদেশ। তবে মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ২৭৮ রান তোলে বাংলাদেশ। ১১০ রানে অপরাজিত ছিলেন মুশি। ইনিংসের শেষ বলে আউট হন শেষদিকে ঝড় তোলা সাইফুদ্দিন (১৬)।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইনিংস: ২৭৮/৭ (ইমরুল ৩১, লিটন ২১, সাকিব ২৯, মুশফিক ১১০*, মাহমুদউল্লাহ ২৬, সাব্বির ১৯ ও নাসির ১১, রাবাদা ৪৩/৪, প্রিটোরিয়াস ৪৮/২ ও তাহির ৪৫/১)
সাউথ আফ্রিকা: ২৮২/০ ( ডি কক ১৬৮*, আমলা ১১০*; রুবেল ৩৭/০, মাশরাফী ৫০/০, সাকিব ৪৮/০, তাসকিন ৬৮/০, সাইফউদ্দিন ৪৬/০)
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












