স্পোর্টস ডেস্ক: রিকি পন্টিং। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার অধীনে টানা দুইবার বিশ্বকাপ জয় করেছিল অজিরা। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্টে দলের হয়ে সবচেয়ে বেশি রান। পাশাপাশি দুই ফরম্যাট মিলিয়ে ৭১টি সেঞ্চুরির মালিক তিনি। ইতিহাসে স্যার ডন ব্রাডম্যানের পরে তার নাম নেয়া হবে চিরকাল।
দুটি বিশ্বকাপ, আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার (২০০৬, ২০০৭), আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার (২০০৩, ২০০৪, ২০০৭) জেতেন তিনি।
সম্প্রতি নিজের পছন্দের টেস্ট একাদশ ঘোষণা করেছেন পন্টিং। যেখানে স্বদেশি পাঁচ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের দুইজন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা থেকে একজনকে নির্বাচিত করেছেন পন্টিং।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের টুইটার পেজে পোস্ট করা এক ভিডিওতে জানানো হয়। দলে সবচেয়ে বড় চমক হচ্ছেন লঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
কিংবদন্তিদের অধিনায়কত্বের দ্বায়িত্ব দেয়া হয়েছে থাকে। তবে উইকেট রক্ষক হিসেবে থাকছেন না সাঙ্গা। উইকেটের পেছনে থাকছেন অ্যাডাম গিলক্রিস্ট।
ভারতের ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সুলতান অব সুংই ওয়াসিম আকরামও আছেন একাদশে।
রিকি পন্টিংয়ের টেস্ট একাদশ:
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা, অধিনায়ক), ম্যাথুইউ হেইডেন (অস্ট্রেলিয়া), জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), শচীন টেন্ডুলকার (ভারত), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (পাকিস্তান), কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












