আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রধান গির্জায় একটি হামলার পরিকল্পনা প্রতিহত করতে সাহায্য করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এজন্য ফোন করে মার্কিন প্রেসিডেনট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
হোয়াইট হাউজ ও ক্রেমলিন এ খবরে সত্যতা নিশ্চিত করেছে। রাশিয়া বলেছে, শনিবার সেন্ট পিটার্সবার্গের প্রধান গির্জা ‘কাজান ক্যাথেড্রালে’ হামলা চালানোর পরিকল্পনা হয়েছিল।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র দাবি করেছেন, হামলা চালানোর আগেভাগে একদল ‘সন্ত্রাসী’কে আটক করা হয়। সময়মতো পদক্ষেপ না নিলে বহু মানুষ মারা যেতে পারত বলে তিনি উল্লেখ করেন।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল, তারা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ সমর্থকদের একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চক্রটি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করার পরিকল্পনা করেছিল।
এই চক্রের তথ্য দিয়ে রুশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য টেলিফোনালাপে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। তিনি ট্রাম্পের মাধ্যমে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালককেও বিশেষ ধন্যবাদ জানান।
তবে রাশিয়ায় হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের সম্পর্কে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর আগেই সিআইএ কীভাবে তথ্য জানল সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয়নি। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












